ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে গরীব করে রাখা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরীব নয়; গরীব করে রাখা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরীব নয়; গরীব করে রাখা হয়েছে। আমি বঞ্চনার সাক্ষী হতে এসেছি। সৎমায়ের মতো আচরণ করা হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। যে উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে।’

জামায়াত আমির বলেন, ‘আগামীতে উত্তরবঙ্গে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সবার হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী বানাতে চাই। আমরা বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে ফিরিয়ে নিতে চাই।’

এ সময় উপস্থিত জনতাকে সম্বোধন করে জামায়াত আমির বলেন, ‘ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনার সবাই— ভাই-বোনেরা আমার কার্ড। আপনাদের মুখে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায়দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোনো এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না।’

উত্তরবঙ্গে চারটি নদী মরে মরুভূমি হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘এই নদীগুলোকে খুন করা হয়েছে। এই দেশের কি কোনো মা-বাবা ছিল না? তাহলে নদীগুলো মরে গেল কেন? ১০ দল ক্ষমতায় যেতে পারলে শুধু নদী নয়, মানুষের জীবনেও প্রাণচঞ্চল হয়ে ফিরে আসবে, ইনশাল্লাহ।’

উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ শুক্রবার সকালে ঢাকা ছাড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন তিনি। আগামীকাল গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে গরীব করে রাখা হয়েছে: জামায়াত আমির

আপডেট টাইম : ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬