ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি কাতারের সাবেক আমিরের মৃত্যু পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির বিএনপির স্থায়ী কমিটির সভায় ১১ দফা সিদ্ধান্ত গৃহীত পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে : প্রতিমন্ত্রী সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, ট্যালেন্টপুলে ৩২,৯৬৫ জন

প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন— মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

নরেন্দ্র মোদি বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।

তিনি আরও বলেন, ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।

আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। মহামান্য অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন। এসময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত‍্যাশা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আপডেট টাইম : ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬