ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা

এমপি রানাকে আদালতে হাজির করার নির্দেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি কারাবন্দী সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে মামলার ধার্য দিনে বিচারিক আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেলের এক আবেদনের প্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এমপি রানার জামিন সংক্রান্ত শুনানি ১৫ অক্টবর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রানার পক্ষে ছিলেন ব্যরিস্টার রোকনুদ্দিন মাহমুদ।

এর আগে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য রানা গত এপ্রিলে হাইকোর্ট থেকে জামিন পেলেও গত ৮ মে আপিল বিভাগ সেই জামিন চার মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে ছয় মাসের মধ্যে এ মামলার বিচার কাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ স্থানীয় কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় পরে এমপি রানাকে আসামি করা হয়। গত বছর ১৮ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

এমপি রানাকে আদালতে হাজির করার নির্দেশ

আপডেট টাইম : ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭