ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজধানীর দারুস সালামের জঙ্গি আস্তানা ‘কোমল প্রভার’ ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে বিস্ফোরক তৈরির খোলসসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার দারুস সালামের কোমল প্রভার সামনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

কমান্ডার মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ‘হাউজ রেলক্লিনিং’ অভিযানের প্রক্রিয়া চলছে। বিকেলের মধ্যে আমরা এই অভিযান শেষ করতে পারব বলে আশা করছি। ওই ফ্ল্যাট থেকে বেশ কিছু ধ্বংসাত্মক বোমা তৈরির খোলস (ড্রামের মধ্যে রেখে যা তৈরি হয়) উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অনেক দাহ্য পদার্থ ও বোমার তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ষষ্ঠ তলার ফ্ল্যাটে নতুন ২৩টি ফ্রিজ খোলার কাজ সতর্কতার সঙ্গে চলছে। সেখানে বিভিন্ন সাইজের বোতলের মধ্যে যে ধরনের কেমিক্যাল রয়েছে তা পরীক্ষা করা হবে।

এ ছাড়া ভবনের নিচের ফ্ল্যাটগুলোতে র‌্যাব তল্লাশি চালাবে বলে জানিয়েছেন মাহমুদ খান। তিনি বলেন, ভবনটি সম্পূর্ণভাবে বোমা মুক্ত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া গেলে অন্যান্য ফ্লাটের বাসিন্দাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে। তবে এর আগে ভবনটি ঝুঁকিমুক্ত ও নিরাপদ করার কাজ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার

আপডেট টাইম : ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭