ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাঙালী কণ্ঠ নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলের বি ব্লকের ৪৫০ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।  আদনান  বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকায়।

একই বিভাগের ৪৩ ব্যাচের মো. জুনায়েদ নামে এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি আদনানের রুমের দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। জানালা দিয়ে তিনি আদনানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আশপাশের শিক্ষার্থীরা এসে রুমের দরজা ভেঙে আদনানকে উদ্ধার করে জাবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। জাবি মেডিক্যাল সেন্টার থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, হাসপাতালে নেওয়ার পথেই আদনানের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭