ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৪০ অবৈধ অভিবাসী আটক

বাঙালী কণ্ঠ নিউজঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসনের অভিযোগে বাংলাদেশিসহ ৪৪০ শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ। রাজধানীর পর্যটক নির্ভর এলাকা বুকিত বিনতাং এই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানো হয়।

বুকিত বিনতাংয়ের জালান আলোর ও জালান বুকিত স্টারে ওই অভিযানে নেতৃত্ব দেন ইমিগ্রেশন পুলিশ প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলি। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে শুরু করে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই অভিযান চলে।

মুস্তাফার আলি বলেন, আটকৃতদের অনেকেরই ভিসা নেই। এমনকি বৈধ ভ্রমণের কাগজও নেই। আটককৃতরা কাজ করতে আসার কথা অস্বীকার করে নিজেদের পর্যটক বলেও দাবি করেছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি বলেন, আটককৃত ব্যক্তিরা ওই এলাকায় অবৈধভাবে থাকার পাশাপাশি কাজও করছিলেন।

মুস্তাফার আলি আরো বলেন, ওই সব মালয়েশিয়ান দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই অভিযানে মোট ৯১৫ অভিবাসীকে যাচাই-বাছাই শেষে ৪৪০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত, ওমানসহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তবে ঠিক কত জন বাংলাদেশীকে এই অভিযানে আটক করা হয়েছে সেটা নিশ্চিত করতে পারেননি মুস্তাফার। আটককৃতদের মধ্যে ৩৮৯ পুরুষ, ৪৭ নারী ও চার শিশু রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৪০ অবৈধ অভিবাসী আটক

আপডেট টাইম : ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭