ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সব প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ-প্রজেক্টর পাবে

দেশের ৬৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে চলতি অর্থবছরে একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডেভোকেট মোস্তাফিজুর রহমান।

আজ শনিবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘শুধু ল্যাপটপ নিলেই হবে না। এগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমান বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে, কিন্তু ফল পাওয়া যাচ্ছে না। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের কাজ হলো অন্ধকার দূর করা। আমরা উপযুক্ত নাগরিক গড়ে তুলতে পারছি না। এজন্য কাজ করতে হবে। শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নত করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করার জন্য জঙ্গি কার্যক্রম চালানো হচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, ইতিমধ্যে ৫ হাজার ৪৩২টি ল্যাপটপ ও ২ হাজার ৯৯৫টি স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। বর্তমানে ৩ হাজার ৫০৪টি স্কুলে ল্যাপটপ ও ৫৯৪১টি স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হচ্ছে। ৫০ হাজার ল্যাপটপ ও ১২ হাজার প্রজেক্টর সংগ্রহের প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে।

ল্যাপটপ বিতরণের ক্ষেত্রে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল, যেসব বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ এবং আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছে সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

বর্তমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় প্রায় ৬৪ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ লাখ ৯৩ হাজার শিক্ষক, ২ কোটি ২৫ লাখ ছাত্রছাত্রী, ৫০৮টি উপজেলা শিক্ষা অফিস, ৫০৮টি উপজেলা রিসোর্স সেন্টার, ৫৫টি পিটিআই (১২টি পিটিআই নির্মাণাধীন) ৬৪টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ৭টি প্রাথমিক বিভাগীয় অফিসকে ডিজিটাল কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

সব প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ-প্রজেক্টর পাবে

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬