ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

মুসলিম সমাজের প্রাণকেন্দ্র

মসজিদ মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান এবং মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। সাধারণভাবে মসজিদ মুসলমানদের ইবাদতের স্থান হিসেবে পরিগণিত হলেও প্রকৃতপক্ষে এর কার্যক্রম ব্যাপক ও বিস্তৃত। মসজিদ একাধারে মুসলমানদের ইবাদত, শিক্ষা-সংস্কৃতি এবং শক্তি-সাহসের উৎস। বস্তুত ইসলামি সমাজব্যবস্থা মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত। রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের ইবাদত ও শাসনব্যবস্থা পরিচালনার মূল কেন্দ্রও ছিল মসজিদ। ইসলামি সমাজে মসজিদের ভূমিকা অপরিসীম।

প্রথমত মসজিদ আল্লাহর ইবাদতের সর্বোত্তম স্থান। রাসুল (সা.) বলেন, ‘উৎকৃষ্টতম বসার স্থান হলো মসজিদ।’ মসজিদে মুসলমানরা শুধু ইবাদতই করে না বরং ধর্মীয় আইন-কানুন, মাসয়ালা-মাসায়েল ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। পাঁচ ওয়াক্ত নামাজে এককাতারে সবাই দাঁড়ানোর কারণে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটে। এখানে বৈষম্যের কোনো সুযোগ থাকে না। মসজিদে পারস্পরিক সালাম, কুশল ও শ্রদ্ধা বিনিময় হয়। এতে পারস্পরিক আন্তরিকতা, স্নেহ ও ভালোবাসা জন্মায়। মানুষের মধ্যে সাম্য ও একতা সৃষ্টিতেও মসজিদের ভূমিকা অনন্য।

মসজিদকে কেন্দ্র করেই মুসলিম সমাজে মক্তব চালু হয়েছে। ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবেও মসজিদের গুরুত্ব অপরিসীম। মসজিদে প্রতিদিন পাঁচবার হাজির হওয়ার মাধ্যমে নিয়মানুবর্তিতার শিক্ষা লাভ হয়। মুসল্লিদের মধ্যে দায়িত্ববোধ জাগাতেও মসজিদের ভূমিকা রয়েছে। মসজিদকে কেন্দ্র করে সামাজিক নানা কল্যাণমূলক কাজও আঞ্জাম দেয়া হয়। সমাজের শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্য পরিবেশ বজায় রাখতে আহ্বান জানানো হয় মসজিদ থেকে। রাসুল (সা.) মসজিদে নববীতে মানবজীবনের সব দিকের মতো অর্থনৈতিক উন্নয়নের দিকনির্দেশনাও দিতেন। মদিনা রাষ্ট্র পুরোটাই পরিচালিত হতো মসজিদে নববীকে কেন্দ্র করে। এমনকি রাসুল (সা.) মসজিদ থেকেই জেহাদের আহ্বান জানাতেন এবং দিকনির্দেশনা দিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

মুসলিম সমাজের প্রাণকেন্দ্র

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬