ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

মন্ত্রী ছায়েদুল হককে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাংবাদিকদের বলেন, ছায়েদুল হক জেলা আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত মানেন না। এ ছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো সমন্বয় না করে এবং জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে পছন্দমতো প্রার্থী বাছাই করেছেন। এ জন্য দলের কার্যকরী সভায় সর্বসম্মতভাবে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

মন্ত্রী ছায়েদুল হককে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬