ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

শিশুর চিঠির জবাব, সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

শিশু শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর পায়রা নদীতে সেতু নির্মাণের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ।

চিফ হুইপ আ স ম ফিরোজ সোমবার সংসদে বিষয়টি উত্থাপন করলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, শিশু শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির জবাব দেয়ার বিষয়টি পটুয়াখালীবাসীর পাশাপাশি সারাদেশের মানুষকে আন্দোলিত করেছে। একজন শিশুর চিঠির পরিপ্রেক্ষিতে পায়রা নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস দেয়ায় ডেপুটি স্পিকার সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পটুয়াখালীর পায়রা নদীতে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি পাঠায়। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী পাল্টা চিঠি দিয়ে সেতু নির্মাণের আশ্বাস দেন। আজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর চিঠিটি শীর্ষেন্দুর কাছে পৌঁছে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিশুর চিঠির জবাব, সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬