ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

যেখানে বাঘের ভয়, শরীফ জামিল

সুন্দরবন পৃথিবীর এক বিরল সম্পদ। জাতিসংঘ একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। এর যে প্রাকৃতিক গঠন, এর যে জীবনচক্র, এখানে একটা প্রাণের বেঁচে থাকার সঙ্গে অন্য প্রাণ ওতপ্রোতভাবে জড়িত। এর একটা যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে বাকিটাও ক্ষতিগ্রস্থ হবে। ছোট্ট একটা প্রজাপতিও সুন্দরবনের সুরক্ষায় ভূমিকা রাখছে। কারণ পুরো সুন্দরবনে উদ্ভিদরাজির পরাগায়ণে তার অবদান আছে।

বাংলাদেশ ও ভারতের দুই অংশ মিলিয়ে ১০ হাজার বর্গকিলোমিটারের সুন্দরবনে পাঁচ হাজার খাল আছে। এগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত। সুন্দরবনের জীববৈচিত্র টিকে থাকার পেছনে এসব খালের প্রবাহ থাকা জরুরী। শুধু তাপ বিদ্যুৎকেন্দ্র নয়, আরও নানা কারণে এগুলো ক্ষতির মুখে পড়তে পারে। ক্ষতিগ্রস্থ হতে পারে সুন্দরবনের জীববৈচিত্র।

আমাদের জন্য সুন্দরবনের সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই বন আগামী দিনে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার প্রধান ঢাল। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে সমুদ্র অস্বাভাবিক আচরণ করতে পারে। সিডরের চেয়েও বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সিডরের সময় সুন্দরবন অনেকটা নিজেকে বিলিয়ে দিয়েই আমাদের প্রাম-জনপদকে সুরক্ষ্ াদিয়েছে। এই সুন্দরবন না থাকলে তখন কী হত?  তাই সামনের দিনে সুন্দরবনের ক্ষতি হলে মানুষও ক্ষতিগ্রস্থ হবে। এক ফারাক্কা বাঁধের কারণে গত ৪০ বছরে সুন্দরবনের লবণাক্ততা দ্বিগুণ বেড়েছে। যার প্রভাব উত্তরবঙ্গে পর্যন্ত পড়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার আগে এসব বিষয় আমাদের ভাবতে হবে।

পৃথিবীর অনেক দেশই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থকে সরে আসছে। কেউ কেউ চলমান বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে। দূষণের কারণে বেইজিংয়ের আশপাশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। চীন ২০১৮ সাল পর্যন্ত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ স্থগিত করেছে।

সুন্দরবনে যে কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্র হবে, তাতে সালফার আছে। এই কয়লা পোড়ালে সালফার ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড তৈরি হয়। মানুষের চুলের ৩০ ভাগের এক ভাগ পুরুত্বের ধূলিকণা (পার্টিকুলেট ম্যাটার) তৈরি হয়। এগুলো সুন্দরবনের পরিবেশ-প্রতিবেশ দূষণের কারণ হয়ে উঠবে। তাই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব থাকবে।

বিজ্ঞান-প্রযুক্তির কল্যাণে দূষণ কমানোর নানা উপায়ে বের হয়েছে। সালফার ডাই অক্সাইড ৯৮ শতাংশ হ্রাস করা যায়। তবে এটা করতে হলে ৩০০-৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। আমাদের রামপাল প্রকল্পের দরপত্রে থাকা তথ্যানুযায়ী ৭০ শতাংশ পর্যন্ত সালফার ডাই অক্সাইড নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকতে পারে। নাইট্রাস অক্সাইডকে এসসিআর প্রযুক্তিতে নিয়ন্ত্রণ করার কথাও আছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দূষণ শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে কারিগরি সক্ষমতা বাড়িয়ে অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব। যা অনেক ব্যয়বহুল এবং আমাদের মতো গরীব দেশে তার ব্যবহার বাস্তবসম্মত নয়। রামপাল প্রকল্পের জন্যে এ ধরনের উদ্যোগ নেই। এখানে বরং সনাতনী প্রযুক্তির সমাবেশ দেখা যাচ্ছে। ব্যয়বহুল দূষণরোধী প্রযুক্তি এড়িয়ে চলার প্রবণতা আছে। প্রকল্পের কর্তাব্যক্তিরা যে ধরনের চিন্তাভাবনা করছেন, তা এই সময়ে এসে বাস্তবসম্মত নয়।

কয়লা পোড়ালে নিকেল, আর্সেনিকসহ নানা রাসায়নিক পদার্থ বের হবে। এগুলো নিয়ন্ত্রণের জন্যও প্রযুক্তি আছে। কিন্তু এজন্য কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। রামপালে কার্বন উৎপন্ন হবে, তা নিঃসরণে দৃশ্যত কোনো উদ্যোগ নেই। কয়লা  পরিবহন, মজুদ- সবকিছুই আসলে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের অংশীদার ভারতের এনটিপিসি নামের একটি প্রতিষ্ঠান। যাদের বিনিয়োগ ১৫ শতাংশ। আমরা যতটুকু জেনেছি, তারা লাভ নিবে ৫০ শতাংশ। পুরো বিদ্যুৎ আবার এনটিপিসি বিক্রি করবে বাংলাদেশ সরকারের কাছে। অথচ আমাদের বিনিয়োগ ৭০ শতাংশ। এর মাধ্যমে আবার বাংলাদেশ শতভাগ ঝুঁকি নিচ্ছে। তারপরও বলব, এটা শুধু ভারতের স্বার্থ নয়। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। কারণ এই বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বৈশ্বিক কোনো চাপও সেভাবে দেখতে পাচ্ছি না। দেশের একটি গোষ্ঠীর স্বার্থও দিনে দিনে স্পষ্ট হচ্ছে। সেখানে ভূমির দালালরা পর্যন্ত ভিড়ছে। তারা এরই মধ্যে রামপালে জায়গা কেনা শুরু করেছে। তার মানে প্লটের ব্যবসা হবে, হাউজিং হবে।

সম্প্রতি সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু তথ্য উপস্থাপন করেছেন রামপাল বিদ্যুৎ প্রকল্পের পক্ষে। আমি বিনয়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু তথ্যের বিষয়ে ভিন্নমত পোষণ করতে চাই। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেসব দেশের উদাহরণ দিয়েছেন এর অনেকগুলো প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকর বলে তা বন্ধের উদ্যোগ নিয়েছে সেসব দেশ। প্রধানমন্ত্রী জার্মানির অনেকগুলো প্রকল্পের কথা বলেছেন। জার্মানি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে ২০২০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে চলে যাবে। কয়লাভিত্তিক প্রকল্প যেগুলো আছে শুধু আপদকালীন তারা সেখান থেকে বিদ্যুৎ নেবে, না হলে কয়লাভিত্তিক বিদ্যুৎ নেবে না। তারা শতভাগ নবায়নযোগ্য বিদ্যুতে চলে যাবে।

রামপাল প্রকল্পের বিরোধিতা করছি বলে সরকার আমাদের ভুল বুঝতে পারে। আমরা আসলে তাদের সহযোগিতা করতে চাই। আমরা বলতে চাই, যারা রামপালের বিরুদ্ধে কথা বলছে তারাই সরকারের প্রকৃত বন্ধু। বাকিরা আসলে মতলববাজ। আমরা চাই না এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে সরকার ভবিষ্যতের জন্য একটি ভুল দৃষ্টান্ত তৈরি করে যাক। কারণ পৃথিবীর যত জায়গায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে সে জায়গার মানুষ সেই সরকারকে শেষ বিচারে ভালো চোখে দেখেনি। আমরা চাই না কয়েক বছর পর এই সরকার, সেই অবস্থায় আসুক।

যে উন্নয়নের জন্য মানুষ হুমকির মুখে পড়বে, তা আসলে উন্নয়ন না। নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক সর্বজনগ্রহণযোগ্য পরিবেশ-প্রতিবেশগত অভিঘাত সমীক্ষা যদি পক্ষে আসে, তবে আমরা রামপালের পক্ষে। কিন্তু বেশিরভাগ সমীক্ষা দেখবেন ক্ষতির কথা বলবে। তাই সুন্দরবনকে হুমকিতে রেখে আমরা বিদ্যুৎকেন্দ্র সমর্থন করতে পারছি না।

শরীফ জামিল : বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার যুগ্ম সম্পাদক ও সুন্দরবন রক্ষা কমিটির সদস্য

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

যেখানে বাঘের ভয়, শরীফ জামিল

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬