ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছে বরিশালের মেয়ে শারমীন

বাঙালী কণ্ঠ নিউজঃ বরিশালের মেয়ে শায়লা শারমীন বেলজিয়াম প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছে। সম্প্রতি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেন (পিভিডিএ) পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দেশটিতে সব বাংলাদেশি ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের দেওপাশা গ্রামের জাহিদুল ইসলাম বেপারীর স্ত্রী শায়লা শারমীন। স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন।

১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে আসেন শারমীন। তিনি ছিলেন বেলজিয়ামের মূলধারায় প্রথম বাংলাদেশি নারী প্রার্থী। বেশ কিছুদিন আগে দেশটির জাতীয় রাজনীতিতে যুক্ত হন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সঙ্গে কাজ করে আসছেন।

ব্রিটিশ রাজনীতিতে পরিচিত নাম রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী এবং রুপা হক। প্রত্যেকেই যুক্তরাজ্যের নির্বাচিত সংসদ সদস্য। নির্বাচিত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দায়িত্ব পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত হিসেবে। টিউলিপ নিয়োগ পেয়েছেন ব্রিটিশ সরকারের ছায়া শিক্ষামন্ত্রীর।

ইউরোপের উন্নত এই দেশটির স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের এমন বিজয়কে পরদেশে বাঙালির উত্থানে অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে দেশ-বিদেশে বাংলাদেশিদের সাফল্যের পথকে আরো প্রশস্ত করবে- প্রবাসীরা এমনই আশা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছে বরিশালের মেয়ে শারমীন

আপডেট টাইম : ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮