ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুমায়ুন ১, শামা ২: দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার কী কাজ গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্‌-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৬’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর থেকে এ বিষয়ে প্রার্থীদের মোবাইলে খুদে বার্তা পাঠানো হবে এবং ২২ অক্টোবর থেকে প্রার্থীরা নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd ঠিকানা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd ঠিকানায় পাওয়া যাবে।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিকস ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে রাখা যাবে না। কেউ এসব নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর

আপডেট টাইম : ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০১৬