ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

এবার প্রথম ভোটার হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ বিদেশে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী এপ্রিলে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন তাদেরকে ভোটার করা হবে। সিঙ্গাপুরের কয়েকটি স্থানে ভোটার নিবন্ধন ক্যাম্প স্থাপন করে ইসির বিশেষজ্ঞরা প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করবেন।

সেখানে সফলতা পাওয়া গেলে পরবর্তীতে অন্যান্য দেশে গিয়ে বাংলাদেশিদের ভোটার করা হবে। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, প্রবাসীদের ভোটার করার পাইলটিং হবে সিঙ্গাপুরে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু হবে। প্রথমে একটি ৫৭ সদস্যের দল সিঙ্গাপুর যাবে। অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে পরে কারিগরি দল পাঠানো হবে। নির্বাচন কমিশন বলছে, ভোটাধিকার প্রয়োগ করা নয়, প্রবাসীদের হাতে এনআইডি কার্ড তুলে দেওয়া তাদের প্রধান লক্ষ্য।

জানা যায়, ১৯৯৮ সালে দেশের উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দেয়। দীর্ঘ ২০ বছরেও সেই ঘোষণা বাস্তবায়নের মুখ দেখেনি। বিশ্বের ১৫৭টি দেশে কোটির উপরে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিকল্পনা অনুযায়ী, সারাবিশ্বের বাঙালি অধ্যুষিত ১৫৭টি রাষ্ট্রের মধ্যে জনবহুল তিনটি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় দ্বিতীয় ধাপের ভোটার করার পরিকল্পনা করা হয়েছে। প্রথমধাপে সিঙ্গাপুর, দুবাই, কাতার, বাহরাইনের প্রবাসীদের ভোটার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিককে বলেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে বহুসংখ্যক বাংলাদেশি নাগরিক অবস্থান করছে। স্বাধীনতার এতো বছর পরও তারা দেশে আসার সুযোগ পান না। ফলে ভোটার তালিকায় তাদের নাম যেমন অন্তর্ভুক্ত হয় না, তেমনি তারা জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত। রাষ্ট্রের পরিচয়পত্র না থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

এবার প্রথম ভোটার হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসীরা

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯