ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ডিজিটাল হচ্ছে দেশের মাদ্রাসা শিক্ষা

দেশের মাদ্রাসা শিক্ষাকে ডিজিটাল কর্মসূচির আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে মাদ্রাসায় ইন্টারনেট সংযোগসহ মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু করা হয়েছে। বর্তমানে ৬ হাজার ৫০৬টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটি সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মো. আব্দুল কুদ্দুস, ড. মোহাম্মদ হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মো. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে

উত্থাপিত প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে সৃজনশীল প্রশ্নপদ্ধতির সুষ্ঠু বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল ও আলিম স্তরের মাস্টার ট্রেইনার হিসেবে ১২ দিনব্যাপী প্রায় ১৩ হাজার ৯৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উক্ত মাস্টার ট্রেইনারগণ মাধ্যমিক স্তর ও দাখিল স্তরের (৬ষ্ঠ থেকে ৯ম-১০ম শ্রেনী) ৪ লক্ষ ৬ হাজার ৬৬৪ জন এবং উচ্চ মাধ্যমিক স্তর ও আলিম স্তরের (একাদশ-দ্বাদশ শ্রেনী) ৬৪ হাজার ২৯২ জন শ্রেণি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় উপজেলা আইসিটি রিসোর্স সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন করার পাশাপাশি কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের বাস্তবায়ন কাজ এখন শেষ পর্যায়ে।

কমিটি সূত্র জানায়, মন্ত্রণালয়ের প্রতিবেদন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নে কমিটিকে আরো বেশী তৎপর হওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়া সৃজনশীল পদ্ধতিতে শ্রেণি কক্ষে পাঠদানকারী শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের সুপারিশ করা হয়। কালেরকণ্ঠ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ডিজিটাল হচ্ছে দেশের মাদ্রাসা শিক্ষা

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬