ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

লেবানন যেতে নারীদের টাকা লাগবে না

বাঙালী কণ্ঠ নিউজঃ লেবানন আসতে নতুন অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। পুরুষদের জন্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৭ হাজার ৭৮০ টাকা এবং নারী কর্মীদের জন্য কোনো খরচ লাগবে না। শুক্রবার লেবাননের বাংলাদেশে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবানন আসতে ইচ্ছুক পুরুষ কর্মীর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৭ হাজার ৭৮০ টাকা। নারী কর্মীদের অভিবাসনের জন্য কোনো খরচ প্রয়োজন হয় না, যেহেতু তার সব ব্যয় স্পন্সর বহন করে।

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সি এবং দালালদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলা হয়, যদি কোন রিক্রুটিং এজেন্সি বা দালাল বেশি টাকা নেন, বা নিয়মের ব্যত্যয় ঘটান, তবে তার লাইসেন্স বাতিল করা হবে। এজেন্সির বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলা হয়, কোনো রিক্রুটিং এজেন্সি বেশি অর্থ দাবি করলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দূতাবাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর জেলা অফিস কিংবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

লেবানন যেতে নারীদের টাকা লাগবে না

আপডেট টাইম : ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯