বাঙালী কণ্ঠ নিউজঃ কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার (৩১ মার্চ) কটিয়াদী পৌর সদরে রক্তদান সমিতির কার্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম। এ সময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ব্রজগোপাল বণিক, রফিকুল হায়দার টিটু ও জিসান আজাদ।
পরে রক্তদান সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
এছাড়া তাদের ভালো পরীক্ষা কামনা করে দোয়া করা হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























