ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

ব্যতিক্রমী আয়োজনে দুর্দান্ত ‘কৃষকের ঈদ আনন্দ’

বাঙালী কণ্ঠ নিউজঃ ছোট পর্দার ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ চ্যানেল আইয়ের ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এ অনুষ্ঠানটি প্রতিবারই সারা দেশের মানুষের প্রাণের অনুষ্ঠানে রূপ নেয়। কারণ এটাতে লেগে আছে মাটির সুবাস, শেকড়ের ঘ্রাণ! এ অনুষ্ঠানে দর্শকের চোখ আটকে থাকে এর নির্মাণ গুণে আর ভরপুর বিনোদনে।

এই ঈদেও তার ব্যত্যয় ঘটেনি। ব্যতিক্রমী আয়োজনে দুর্দান্ত এক ‘কৃষকের ঈদ আনন্দ’ উপহার পেয়েছেন দর্শকরা। প্রতিবারের মতো এবারও ছিল কৃষক, কৃষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। আর সঙ্গে ছিল দেশ বিদেশের নানা বিষয় নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদন। এবারের পর্বটি ধারণ করা হয়েছিল মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা বাগানে।

চা পাতা যেমন নিরাকার পানিকে নিমিষে দেয় রঙিন চনমনে এক রঙ, চা-এর দেশের প্রকৃতি ও মানুষ তেমনি বর্ণিল। চা বাগানের অপরূপ নিসর্গের মাঝে তারা মেতে উঠেছিল অনাবিল আনন্দ ও খেলাধুলায়। সব মিলিয়ে কৃষক, কৃষাণী ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের অনুষ্ঠানটি পেয়েছিল অনন্য এক রূপ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

ব্যতিক্রমী আয়োজনে দুর্দান্ত ‘কৃষকের ঈদ আনন্দ’

আপডেট টাইম : ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯