ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল

বাঙালী কণ্ঠ নিউজঃ বরগুনার রিফাত হত্যার মামলায় মিন্নিকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। মামলার তদন্ত কর্মকার্তাকে ২৮ আগস্ট হাজিরের নির্দেশ। মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশনা দেন।

এর আগে বরগুনার রিফাত হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগে নাকি পরে মিন্নির দোষ স্বীকার সংক্রান্ত বিষয়ে বরগুনার পুলিশ সুপার (এসপি) প্রেস ব্রিফিং (সংবাদ সম্মেলনে) করেছিলেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ব্রিফিংয়ে এসপি কী বলেছেন তাও জানতে চেয়েছেন আদালত। সেই সঙ্গে ওই সংবাদ সম্মেলন নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সম্পূরক আবেদন করতে মিন্নির আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সম্পূরক আবেদনের পরে এ বিষয়ে শুনানি করবেন হাইকোটে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিন্নির জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে গত সোমবার (১৯ আগস্ট)  পুলিশ সুপারের সংবাদ সম্মেলন কখন করা হয়েছে এবং সে বিষয়ে পত্রিকার প্রতিবেদনে কি বলা হয়েছেন সেই প্রতিবেদন যুক্ত করে আদালতে সম্পূরক আবেদন জমা দিতে মিন্নির আইনজীবীদের নির্দেশ দেন হাইকোর্ট।

ওই দিন আদালতে মিন্নির পক্ষে শুনানি অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।

শুনানি শেষে আইনজীবী বলেন, বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কখন গ্রেফতার করা হয়েছে, তার পর কবে আদালতে নেওয়া হয়েছে, ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে এবং পুলিশ সুপার কবে তার সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল

আপডেট টাইম : ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯