ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে ও ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা, অতিরিক্ত কারিকুলাম ও গবেষণা কাজ পরিচালনায় জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের পৃথক সাক্ষাতের সময় রাষ্ট্রপতি তাদের উদ্দেশ্যে এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি শিক্ষার্থীদের শুধুমাত্র লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে এক্সট্রা কারিকুলাম ও গবেষণা কাজে মনোনিবেশ করাতে এবং শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করতে পারে, সেই মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ক্যাম্পাসে গবেষণার ওপর সবোর্চ্চ গুরুত্ব দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম, বিভিন্ন উন্নয়ন কর্মসূচী ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকে ভিসি অধ্যাপক ইমরান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি এ সময় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি শিক্ষার্থীরা যাতে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা মূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, এ বিষয়ে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯