ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শাকিব-অপু মুখোমুখি ১১ বছর পর

ক্যারিয়ারে যত ছবি করেছেন অপু বিশ্বাস, বেশির ভাগ ছবিতেই তাঁর নায়ক শাকিব খান। তাই বক্স অফিসে শাকিবের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছেন কমই, মাত্র দুইবার—২০০৭ সালে মান্নার সঙ্গে  ‘মেশিনম্যান’ ও ইমনের সঙ্গে ২০০৮ সালের ঈদে ‘এক বুক ভালোবাসা’ নিয়ে লড়েছিলেন শাকিবের ছবির সঙ্গে। ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর ২০১৭ সালে বিচ্ছেদের আগ পর্যন্ত শাকিব ছাড়া কোনো ছবিই করেননি অপু। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’তে বাপ্পী চৌধুরীর বিপরীতে চুক্তিবদ্ধ হন অপু। বেশ আগেই পরিচালক ঘোষণা দেন দুর্গাপূজা উপলক্ষে ৪ অক্টোবর ছবিটি মুক্তি দেবেন। একই দিনে শাকিব-নুসরাত ফারিয়া জুটির ‘শাহেনশাহ’ মুক্তির ঘোষণাও দেয় শাপলা মিডিয়া। তার মানে ‘এক বুক ভালোবাসা’র ১১ বছর পর আবার বক্স অফিসে মুখোমুখি তাঁরা।

তবে আগে থেকেই অপু বলে আসছেন, শাকিবের সঙ্গে যেন তাঁর তুলনা না করা হয়। বলেন, ‘আমার ক্যারিয়ারের হিট-সুপারহিট ছবিগুলোর নায়ক শাকিব। তিনি এখনো জনপ্রিয়তার শীর্ষে। শুধু শুধু তাঁর সঙ্গে লড়াইয়ের ঘোষণা দেওয়ার মানে হয় না। তবে আমার নতুন ছবিটির গল্প ভালো। প্রথমবার বাপ্পীর সঙ্গে জুটি গড়েছি। গানগুলোও দারুণ। সব কিছু মিলিয়ে দর্শকদের ভালো লাগবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শাকিব-অপু মুখোমুখি ১১ বছর পর

আপডেট টাইম : ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯