ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রেললাইন থেকে হিসাব কর্মকর্তার খণ্ডিত লাশ উদ্ধার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মুরাদ হোসেন (৩৩)। তিনি পদ্মা গ্রুপের নির্বাহী হিসাব কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান ঢাকা রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার তার ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রসো বনিক। তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় সংবাদ পাই, কারওয়ান বাজার এলাকায় এক লোক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করি।’

ওই এসআই আরও বলেন, ‘তার মাথা, দুই হাত, দুই পায়ের পাতা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। পরে তার লাশ ঢামেক মর্গে পাঠানো হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রেনে কাটা পড়ে, নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে-ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

মৃতের চাচাতো ভাই হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ফরিদপুর জেলার মধুখালি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে মুরাদ। তিনি পদ্মা গ্রুপে চাকরি করতেন। তিনি মগবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।’

তিনি বলেন, ‘মুরাদ একজন সৎ ছেলে। তার খণ্ডিত মৃতদেহ দেখে তাদের সন্দেহ হচ্ছে। এটা ট্রেনে কাটা তো নাও হতে পারে, তাকে অন্য কোথাও হত্যা করে রেললাইনে ফেলে যেতে পারে। আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রেললাইন থেকে হিসাব কর্মকর্তার খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯