ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

জালে ধরা পড়ল ৪ মণ ওজনের বাঘাইড়

বাঙালী কন্ঠ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে প্রায় চার মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বিশালাকৃতির এই মাছটি।

এ সময় জেলেরা মাছটিকে লেজে বেঁধে পানিতেই জিইয়ে রাখেন। পরে বিকেলে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী মখলিছুর রহমান। তবে এতো বড় মাছ একসঙ্গে কেনার ক্রেতা না থাকায় তা কেটে বিক্রির জন্য মাইকিং করিয়েছেন সংশ্লিষ্টরা।

মখলিছুর রহমান জানান, প্রায় চার মণ ওজনের মাছটি জেলেদের কাছ থেকে কিনে এনেছেন। তবে কত টাকা দিয়ে কিনেছেন তা অপ্রকাশিত রেখেছেন। মাছটি কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে, এজন্য মাইকিং করা হয়েছে। এরইমধ্যে মাছের অংশ নিতে ৫০ জনের বেশি লোক মোবাইল নম্বর দিয়ে নাম তালিকাভুক্তি করে গেছেন।

সরেজমিন দেখা গেছে, নগরের বন্দরবাজারের লালবাজারে মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। অনেকেই মাছের ছবি তুলে নিচ্ছেন। কেউবা মাছের সঙ্গে তুলছেন সেলফি।

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

জালে ধরা পড়ল ৪ মণ ওজনের বাঘাইড়

আপডেট টাইম : ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯