ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ইতালিতে নৌকাডুবি, ২৫ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

বাঙালী কন্ঠ ডেস্কঃ ইতালিতে অভিবাসীদের বহনকারী একটি ছোট নৌকা উল্টে ২৫ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ল্যামপেদুসা উপকূলে ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধার কাজে নেমে পড়ে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটেছে। ছোট ওই নৌকাটিতে ৫০ জন আরোহী ছিল।

বিবৃতিতে আরো জানানো হয়, নৌকাটি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে যাচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের ফলে এটি উল্টে যায়।

উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, কমপক্ষে আটজন শিশু নিখোঁজ রয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ইতালিতে নৌকাডুবি, ২৫ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আপডেট টাইম : ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯