ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

বাঙালী কন্ঠ ডেস্কঃ  আরব উপত্যকার দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির মাছিরাহ দ্বীপে সংঘঠিত এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা দেশটির সুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত তিন বাংলাদেশি হলেন- আকবার হোসেন, জাহাঙ্গীর ও শাহ আলম। আকবার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এবং জাহাঙ্গীর ও শাহ আলমের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

বাংলাদেশিদের নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতদের সহকর্মী ইব্রাহীম খলিল জানিয়েছেন, ওই তিন বাংলাদেশি কর্মস্থল থেকে কাজ শেষে গাড়িতে করে বাসায় ফিরছিলেন। গাড়িচালক মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি অতিবেগে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় অসতর্কতাবশত রাস্তার মোড় ঘুরতে গিয়ে ল্যামপোস্টের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।এবং গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ওমানে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আনোয়ার হোসেন জানান, আহতদের দেখতে এবং ঘটনা পর্যবেক্ষণ করতে দূতাবাসের একটি দল মাসিরাহ যাচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯