ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ২৬ মে

সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তি আগামী ২৬ মে শুরু হবে। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

এবার ভর্তিতে শিক্ষার্থীরা পাঁচটির স্থলে পছন্দের ১০টি কলেজের নাম দিতে পারবে। ভোগান্তি ও জালিয়াতি ঠেকাতে ভর্তির আবেদনের ক্ষেত্রেও এবার কিছু পরিবর্তন আনা হয়েছে।

এসব বিষয় রেখে সোমবার ‘২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক সভায় নীতিমালা চূড়ান্ত করা হয়। এতে বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন ২৬ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। ভর্তি শুরু হবে ১৮ জুন, শেষ হবে ৩০ জুন। মনোনীতদের তালিকা প্রকাশ করা হকে ১৬ জুন। বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবার কলেজে ভর্তিতে প্রবাসীদের সন্তান ও বিকেএসপি’র শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ (আধা) করে কোটা রাখা হয়েছে। এছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিতে অন্যান্য বিষয়গুলো গত বছরের মতো রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ২৬ মে

আপডেট টাইম : ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬