ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা শাহজালালের মাজারের দানবাক্স সিলগালা, পাহারা বসালো প্রশাসন ঘরের পাশের মানুষ যদি এমন রাক্ষস হয়ে ওঠে, তবে আমরা বিশ্বাস করব কাকে জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে

মিশরের হোটেল থেকে বাংলাদেশি-আমেরিকান তরুণীর লাশ উদ্ধার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মিশরের কায়রোর একটি হোটেল থেকে বাংলাদেশি আমেরিকান তরুণী ফাতেমা খান খুকির লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচদিন আগে খুকি ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে গতকাল মঙ্গলবার হোটেল কক্ষে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ।

মিশরের কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। শাহজাদী তার ফেসবুক পেইজে লিখেন, ‘আমাদের প্রিয় দোস্ত ফাতেমা খান খুকি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে তার লাশ পাওয়া গেছে মিশরের একটি হোটেলে। এইমাত্র আমাকে এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে।’

শাহজাদী আরও লিখেন, গত সপ্তাহেই তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো কিংবা কিভাবে সে মারা গেল, তার কারণ কেউ জানে না। খুকি, কেন তুমি মিশর গিয়েছিলে? কেন?’

খুকির বান্ধবী নিউইয়র্কের টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া বলেন, আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিশর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কি-না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিল কি-না তার কোনও কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।

জানা গেছে, ফাতেমা খান খুকি বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন মেসি’জ-এ কাজ করেছেন। থাকতেন নিউজার্সিতে। তার আনুমানিক বয়স ৪৪ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা

মিশরের হোটেল থেকে বাংলাদেশি-আমেরিকান তরুণীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০