ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

আটকে পড়া কাতার প্রবাসীদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনার কারণে দেশে ছুটিতে এসে আটকাপড়া প্রবাসীরা কাতার ফিরতে ‘কাতার পোর্টাল’ ওয়েবসাইটে আবেদন করে।  আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক ম্যাসেঞ্জারে দেয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দোহার বাংলাদেশ দূতাবাস।

স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও শর্তসাপেক্ষে দেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি আটকেপড়া প্রবাসীদের ‘কাতার পোর্টাল’ ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে।

কাতার ফিরে আসার জন্য যেসব আটকাপড়া প্রবাসীরা এখনও আবেদন করেননি তাদেরকে নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দ্রুত আবেদন করা আহ্বান জানান বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

কাতার ফিরে আসতে যেসব আটকাপড়া প্রবাসী কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে বাতিল হয়েছে, তাদেরকে আবেদনের কপি, কাতার আইডি কপি, আইডি নম্বর, নাম ও পেশা, কোম্পানির নাম, ঠিকানা ও যোগাযোগ নাম্বার, আবেদনকারীর বাংলাদেশের যোগাযোগ নম্বর দোহা দূতাবাসের re-entry-queries@bdembassydoha.org মেইলে বা Embassy of Bangladesh, Doha ফেসবুক ম্যাসেঞ্জারে দেয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা একদিকে যেমন কাতারের উন্নয়নে অবদান রাখছে অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে শক্তিশালী করার মাধ্যমে দুই দেশ পারস্পরিকভাবে লাভবান হবে বলে বাংলাদেশিরা অভিমত ব্যক্ত করেন।

এমন উদ্যোগকে সঠিক বলে মনে করেন প্রবাসী ও কমিউনিটির নেতারা। এরইমধ্যে দেড় হাজার প্রবাসী ফিরেছেন। বাকিদের এখনও যাওয়ার অনুমতি দেয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

আটকে পড়া কাতার প্রবাসীদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০