ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

লেবু নাকি গ্রিনটি, শীতে শরীর সুস্থ রাখবে কোন চা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শীতের সকালে ঘুম ভেঙেই চায়ের কাপে চুমুক। শরীরকে গরম এবং চাঙ্গা রাখার এরচেয়ে ভালো উপায় আর কিছুই নেই। সারাদিনেও বেশ কয়েকবার চা খাওয়া হয়। শীতের সময়টাতে তা আবার একটু বেশিই। তবে অতিরিক্ত চিনি দেয়া চা কফি খেয়ে একদিকে যেমন স্বাস্থ্যের ক্ষতি করছেন, অন্যদিকে ওজন বেড়ে যাচ্ছে তরতরিয়ে।

তাই স্বাস্থ্য সচেতনরা খানিকটা দ্বিধাগ্রস্ত থাকেন। কোন চা এই সময় স্বাস্থ্যের জন্য ভালো হবে তা নিয়ে। ফিগার সচেতন যারা তারা অনেকেই গ্রিন টি বা সবুজ চা খান। অনেকে আবার লেবু চা খেতে বেশি পছন্দ করেন। চলুন দেখে নেয়া যাক কাদের জন্য কোন চা এই সময় বেশি ভালো।

লেবু চা পান করার উপকারিতা 
লেবু ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। লেবু আমাদের বডি ডিটক্সের জন্য খুব উপকারী। লেবু একটি লো-ক্যালোরি ফুড যা ওজন কমাতেও সহায়তা করে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্যও লেবু চা অত্যন্ত উপকারী, যা ইনসুলিনের উৎপাদন বাড়ায়। লেবু চা পান করলে কার্ডিওভাসকুলার ডিজিজ-এর ঝুঁকি হ্রাস হয়। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাস সংক্রমণ থেকে স্বস্তি পাওয়া যায়।

গ্রিন টি পান করার উপকারিতা 
গ্রিন টি সবচেয়ে স্বাস্থ্যকর ওয়েট লস পানীয় হিসেবে বিবেচিত হয়। গবেষণায় দেখা গেছে, এই সবুজ চায়ে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও বিভিন্ন খনিজ উপাদান যা প্রতিটি মানুষের শরীরেই প্রয়োজন। গ্রিন টি পান করলে ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এটি হৃদরোগ এবং অস্টিওপরোসিস-সহ অনেক রোগের ঝুঁকি হ্রাস করে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, গ্রিন টি পান করলে তা শরীরকে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে রক্ষা করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

লেবু নাকি গ্রিনটি, শীতে শরীর সুস্থ রাখবে কোন চা

আপডেট টাইম : ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১