ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

মায়ের চুমু

ড.গোলসান আরা বেগমঃ 
চোখে নাকে মুখে কত যে
মা’য়ের মিষ্টি চুমু
কোন কারণ ছাড়াই মা
দিতো লক্ষ চুমু।
বল তো মা সত্যি করে
বিনিময়ে  কি পেলে
তুমি তো শুধু আদর করে
চুমু দিয়েই গেলে।।
পায়ের পাতায় কত বার
দেখেছ গণনা করে
দুই গাল টেনে দিলে চুমু
মন উজার করে।
কান্না জুড়ে করলে ঘ্যান ঘ্যান
কোলে নিতে তুলে
চুমুর পর চুমুতে রাঙিয়ে দিতে
যাইনি মা তা ভুলে।
তুল তুলে গাল করতে লাল
কেন করতে মা
একটা দুইটা নয় লক্ষ বার
দিতে গালে চুমা।
এতো আদর এতো পরশ
মা তোমাকেই মানায়
বিশ্ব ঘুরে এমন চুমুর মা
আর কি পাওয় যায়।
চুমুর মানে সন্তানে বুঝে
কি যে মধু তাতে
মায়ের চোখে রেখে চোখ
খুশিতে ওঠে  মেতে।
মায়ের চুমুতে কত মিষ্টি
কত যে সুখ
একথা জানে সব সন্তান
জানে বিশ্বের লোক।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

মায়ের চুমু

আপডেট টাইম : ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
ড.গোলসান আরা বেগমঃ 
চোখে নাকে মুখে কত যে
মা’য়ের মিষ্টি চুমু
কোন কারণ ছাড়াই মা
দিতো লক্ষ চুমু।
বল তো মা সত্যি করে
বিনিময়ে  কি পেলে
তুমি তো শুধু আদর করে
চুমু দিয়েই গেলে।।
পায়ের পাতায় কত বার
দেখেছ গণনা করে
দুই গাল টেনে দিলে চুমু
মন উজার করে।
কান্না জুড়ে করলে ঘ্যান ঘ্যান
কোলে নিতে তুলে
চুমুর পর চুমুতে রাঙিয়ে দিতে
যাইনি মা তা ভুলে।
তুল তুলে গাল করতে লাল
কেন করতে মা
একটা দুইটা নয় লক্ষ বার
দিতে গালে চুমা।
এতো আদর এতো পরশ
মা তোমাকেই মানায়
বিশ্ব ঘুরে এমন চুমুর মা
আর কি পাওয় যায়।
চুমুর মানে সন্তানে বুঝে
কি যে মধু তাতে
মায়ের চোখে রেখে চোখ
খুশিতে ওঠে  মেতে।
মায়ের চুমুতে কত মিষ্টি
কত যে সুখ
একথা জানে সব সন্তান
জানে বিশ্বের লোক।