ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

নতুন দাঁত গজানোর উপায় আবিষ্কার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দাঁত ছাড়া মুখের সব সৌন্দর্যই যেন নষ্ট হয়ে যায়। বিভিন্ন কারণে অনেকেরই দাঁত পড়ে যায় অসময়ে। সে সমস্যার সমাধান এনেছেন জাপানি গবেষকরা।

তারা নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছেন। যার মাধ্যমে অসময়ে পড়ে যাওয়া দাঁতও গজাবে নতুনভাবে- এমনটিই জানিয়েছেন গবেষকরা।

জাপানের কিয়োটো ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনের একদল গবেষক এ বিষয়ে গবেষণা চালিয়েছেন। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ নামে একটি জার্নালে সম্প্রতি তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

jagonews24

নতুন দাঁত গজানোর উপায় খুঁজতে গবেষকরা ইঁদুর এবং বেজির মতো স্তন্যপায়ী প্রাণির ওপর গবেষণা চালিয়ে সাফল্য পেয়েছেন। গবেষকদলের প্রধান কাতসু তাখাসাই জানান, ‘ইউএসএজি-১’ জিনকে নিষ্ক্রিয় করে ফেললেই এ অসাধ্য সাধন করা সম্ভব।

গবেষকরা প্রথমে শরীরে থাকা বিভিন্ন রাসায়নিক; যেগুলো দাঁতের বৃদ্ধির জন্য দায়ী, সেগুলোকে নিয়ে কাজ শুরু করেছিলেন।

সরাসরি দাঁতের বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত হলো জিনটি। এ জিন সক্রিয় থাকলে দাঁতের বৃদ্ধি বাঁধাগ্রস্ত হয় এবং নিষ্ক্রিয় হলে দাঁত বৃদ্ধি পেতে থাকে।

How to Remove Baby Teeth Painlessly - Solar Dental & Orthodontics

ইঁদুর ও বেজির মতো স্তন্যপায়ী প্রাণির ইউএসএজি-১ জিন নিষ্ক্রিয় করে দেওয়ার মাধ্যমে গবেষকরা নতুন দাঁত গজাতে দেখেছেন। কুকুর এবং শূকরের ওপরও গবেষণা চালাচ্ছেন তারা।

দাঁতের চিকিৎসায় যে বিপুল খরচের ভার বহন করতে হয়, সেটিও অনেকটাই কমবে বলে গবেষকদের আশা। খুব শিগগিরই মানুষের ওপরও এ গবেষণা চালানো হবে বলে জানিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

নতুন দাঁত গজানোর উপায় আবিষ্কার

আপডেট টাইম : ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১