ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

ভার্চুয়াল রিয়েলিটি

পরীক্ষিত চৌধুরীঃ 

আমি যখন কবিতা বলব বলে

উঠে দাঁড়াই

শব্দেরা ভিক্ষাপাত্র নিয়ে বলে,

আমায় কিছু অর্থ ধার দাও।’

-মির্জা গালিব

গালিব,

তোমার মনে আছে নিশ্চয়

কয়েদখানার অন্ধ প্রকোষ্ঠে,

যখন তুমি প্রিয় ‘ওল্ড টম’ থেকে

বঞ্চিত,

অতি উৎসাহী এক পাহারাদার

প্রতিদিন

কবিতা লিখে এনে দেখাতেন

তোমাকে

তুমি বাধ্য হয়ে

পড়তে

আর প্রতিক্রিয়া জানাতে!

এটা বড্ডো বিব্রত করতো তোমাকে–

– কারাবাসের মধ্যে একমাত্র

ওইটিই চরম অস্বস্তিতে ফেলতো

তোমাকে।

আর এখন এই

জোছনার মদিরাপ্লাবিত

আলোকিত কয়েদখানায়

চন্দ্রগ্রস্ত আমি

ভুল ব্যাকরণ আর

স্বরলিপি নিয়ে

ঘুণেধরা স্বপ্নবাসরে বসে

ঘন ঘন জন্ম দিচ্ছি

কবিতার

আর

গালিবকে দেখছি

বিচলিত হতে হতে

বিব্রত হতে হতে

অপ্রস্তুত হতে হতে

শায়েরির ভবিষ্যত উদ্বিগ্নতায়

শীতে কুঁকড়ে মুচড়ে যাওয়া

ছিন্নপত্র —

— হে গালিব,

এ খাঁচা ভেঙে কে মুক্ত করবে

তোমাকে?

(লকডাউনের ২য় দিন,)

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

ভার্চুয়াল রিয়েলিটি

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

পরীক্ষিত চৌধুরীঃ 

আমি যখন কবিতা বলব বলে

উঠে দাঁড়াই

শব্দেরা ভিক্ষাপাত্র নিয়ে বলে,

আমায় কিছু অর্থ ধার দাও।’

-মির্জা গালিব

গালিব,

তোমার মনে আছে নিশ্চয়

কয়েদখানার অন্ধ প্রকোষ্ঠে,

যখন তুমি প্রিয় ‘ওল্ড টম’ থেকে

বঞ্চিত,

অতি উৎসাহী এক পাহারাদার

প্রতিদিন

কবিতা লিখে এনে দেখাতেন

তোমাকে

তুমি বাধ্য হয়ে

পড়তে

আর প্রতিক্রিয়া জানাতে!

এটা বড্ডো বিব্রত করতো তোমাকে–

– কারাবাসের মধ্যে একমাত্র

ওইটিই চরম অস্বস্তিতে ফেলতো

তোমাকে।

আর এখন এই

জোছনার মদিরাপ্লাবিত

আলোকিত কয়েদখানায়

চন্দ্রগ্রস্ত আমি

ভুল ব্যাকরণ আর

স্বরলিপি নিয়ে

ঘুণেধরা স্বপ্নবাসরে বসে

ঘন ঘন জন্ম দিচ্ছি

কবিতার

আর

গালিবকে দেখছি

বিচলিত হতে হতে

বিব্রত হতে হতে

অপ্রস্তুত হতে হতে

শায়েরির ভবিষ্যত উদ্বিগ্নতায়

শীতে কুঁকড়ে মুচড়ে যাওয়া

ছিন্নপত্র —

— হে গালিব,

এ খাঁচা ভেঙে কে মুক্ত করবে

তোমাকে?

(লকডাউনের ২য় দিন,)