বাঙালী কণ্ঠ নিউজঃ উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’-এর কৃষকের খেলাধুলা অংশটি এবার ধারণ করা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে কংশ নদীর পাড়ে। শাইখ সিরাজ বলেন, পুরাতন ব্রহ্মপুত্রের তীরবর্তী ময়মনসিংহের মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। প্রাচীনকাল থেকেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এ অঞ্চল। ধান, পাট, সরিষা, বেগুনের পাশাপাশি মাছ চাষেও বিপ্লব এনেছে এখানকার কৃষক। এই জেলার কলসিন্দুরের মেয়েরা সাহস আর দৃঢ় মনোবল দিয়ে বাংলাদেশকে নিয়ে গেছে বিশ্ব প্রাঙ্গণে। এছাড়া এই ময়মনসিংহেই রয়েছে ময়মনসিংহ গীতিকার অমর কীর্তি। কবি চন্দ্রাবতীর জন্মস্থানও এখানে। প্রতি বছর ঈদ আনন্দের একটি নির্দিষ্ট থিম থাকে। এবার কৃষি ঐতিহ্যের আরেক কীর্তিময়ী নারী জ্যোতিষী ‘খনা’কে থিম করা হয়েছে। সবদিক থেকে ময়মনসিংহকেই এবার এই আয়োজনের জন্য উপযোগী মনে হয়েছে। এবারও কৃষকের ঈদ আনন্দে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন। বৈচিত্র্যময় খেলাধুলা থাকবে ৮টি। ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ঈদুল আজহার পরদিন বেলা সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচার হবে।
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না
নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস
১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা
৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী
দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
ঈদুল আজহায় ময়মনসিংহের হালুয়াঘাটে ‘কৃষকের ঈদ আনন্দ’
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- 475
Tag :
জনপ্রিয় সংবাদ



























