ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৫৪ বছরের জঞ্জাল পরিষ্কার করে দেশকে ঐক্য ও সমৃদ্ধির পথে এবং জনগণের ক্ষমতায়নের দিকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিগত দিনের ধারা বদলাতে এ বছর দুটি ভোট দিতে হবে। তাই ভোটারদের মতামত প্রকাশে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার বেলা ১১টায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররাও ভোট দিতে মুখিয়ে রয়েছেন। তবে এখনও কিছু মানুষ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের প্রেতাত্মা সমাজে রয়ে গেছে, যারা নির্বাচনকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বিগত ধারার পরিবর্তন আনতে হলে এ বছর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই যোদ্ধাদের প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ গঠন ও স্বৈরাচারী ব্যবস্থা বন্ধে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন জানাতে হবে। অন্যথায় দেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়তে পারে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের নেতারা।

বক্তারা ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদ রুখে গণতন্ত্রকে স্থায়ী করতে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘পরিবর্তনের চাবি, জনগণের হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোটের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬