ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ধর্ষক বাবা রাম-রহিমের পালিত কন্যা ‘পাপা’স অ্যাঞ্জেল’ তথা প্রিয়াঙ্কা তানেজাকে নিয়ে গুঞ্জন

‘বাবা’ গুরমিত রাম রহিম সিংয়ের ছায়াসঙ্গী তিনি। ডেরা ভক্তরা তাঁকে ‘পাপা’স অ্যাঞ্জেল’ বলে চেনে ও মানে। তিনি হানিপ্রীত ইনসান। ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিতের তিন মেয়ের মধ্যে অন্যতম। তাঁকেই এখন রাম রহিমের উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে।

হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা পাঁচ লাখ। ভক্তদের অনেকে মনে করে, তাঁর সিদ্ধান্তই ‘বাবা’র সিদ্ধান্ত। হানিপ্রীত রাম রহিমের পালিত কন্যা হলেও বাবার খুবই ঘনিষ্ঠ। আর সে কারণেই নাকি খুব অল্প সময়েই তাঁর উত্থান।

হিসারের ফতেহবাদের এক সাধারণ ঘরের মেয়ে প্রিয়াঙ্কা। ১৯৯৯ সালে সিরসার এক ডেরা ভক্ত বিশ্বাস গুপ্তের সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সময় থেকেই রাম রহিমের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। প্রিয়াঙ্কা থেকে তিনি পরিচিত হন হানিপ্রীত নামে। রাম রহিমই প্রিয়াঙ্কাকে ওই নাম দেন। ডেরা অনুগামীরা দাবি করে, ‘বাবা’র কাছে শ্বশুরবাড়ির পণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন হানিপ্রীত। তার পরই নাকি ২০০৯ সালে হানিকে দত্তক নেন রাম রহিম। তখন থেকেই বাবার ছায়াসঙ্গী হানি।

রাম রহিমের ছায়াসঙ্গী ছাড়াও হানির অন্য একটা পরিচয় আছে। ডেরা অনুগামীদের দাবি, হানি নাকি খুব প্রতিভাবান। খুব অল্প সময়ের মধ্যে কোনো কিছু রপ্ত করে নিতে সিদ্ধহস্ত। সোশ্যাল মিডিয়ায় হানি নিজেকে সমাজসেবী, নির্দেশক, পরিচালক ও অভিনেত্রী হিসেবেও দাবি করেন। মেয়ের গুণ দেখে ‘বাবা’ও আপ্লুত হয়েছিলেন। ডেরার ওয়েবসাইটে বলা হয়েছে, রাম রহিম যখন হানিকে নির্দেশনার জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছিলেন, তখনই সিদ্ধান্ত নেন মেয়েকে তাঁর একটি ছবি পরিচালনার কাজ দেবেন। আর দিয়েছিলেনও। ‘মেসেঞ্জার অব গড: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’ ছবিটি পরিচালনার কাজ করেন হানিপ্রীত। ২০১৫ সালে পরিচালনার পাশাপাশি ওই ছবিতে অভিনয়ও করেন হানি।

দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমকে যখন গ্রেপ্তার করে রোহতকে নিয়ে যাওয়া হয়, সে সময়ও হানিকে তাঁর পাশেই দেখা যায়। ডেরার উত্তরসূরি নিয়ে তখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে এবার কি ডেরার হাল ধরবেন হানি? সময়ই বলবে সেটা। সূত্র : আনন্দবাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ধর্ষক বাবা রাম-রহিমের পালিত কন্যা ‘পাপা’স অ্যাঞ্জেল’ তথা প্রিয়াঙ্কা তানেজাকে নিয়ে গুঞ্জন

আপডেট টাইম : ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭