ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা পুলিশের বিরুদ্ধে গুজব-অপপ্রচার, আন্তঃদেশীয় চক্র জড়িত, শনাক্ত ১০-১৫ জন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি অহংকারমুক্ত পরিচ্ছন্ন জীবনই প্রকৃত সফলতা

মন্ত্রীর আশ্বাসে প্রাথমিক শিক্ষকরা অনশন ভাঙছেন সন্ধ্যায়

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙতে সম্মত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শরবত পান করিয়ে শিক্ষকদের অনশন ভঙ্গ করাবেন মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার।

গণশিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডাবলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে ৩৩, মিন্টো রোডের সরকারি বাসভবনে শিক্ষকদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। সেখানে তাদের দাবির বিষয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। এসময় মন্ত্রী জানান, সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষক অনশন ভঙ্গ করাবেন।

এর আগে শিক্ষক সমিতির একাংশের সভাপতি শাহিনুর আখতার বলেন, আমাদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে গেছেন।

বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস

মন্ত্রীর আশ্বাসে প্রাথমিক শিক্ষকরা অনশন ভাঙছেন সন্ধ্যায়

আপডেট টাইম : ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭