ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন

বিএনপিও থাকবে : সৈয়দ আশরাফ

নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে বিএনপিও  প্রশাসনের আওতায় সন্ত্রাসবিরোধী কমিটিতে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে সন্ত্রাসবিরোধী কমিটি করবে।  এটা আওয়ামী লীগের

সিদ্ধান্ত অনুযায়ী হবে।  এ কমিটিতে কে থাকবে আর না থাকবে তা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।  কিন্তু প্রশাসনিকভাবে যে কমিটি হবে সেটি দলীয় হবে না। সেখানে সব ধরনের লোক থাকবে।

ডিসিদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিসিরা আইনশৃঙ্খলা বাহিনীর না।  তবে তারা জেলা প্রশাসনের নেতৃত্ব দেন।  ডিসিদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে বলে মনে হয় না।

গত শনিবার রাতে গণভবনে দলীয় বৈঠকে শেখ হাসিনা বলেছিলেন, এ কমিটি হবে সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে।  সেখানে যেন আওয়ামী লীগকে প্রাধান্য দেয়া না হয়।  সভাপতি বা আহবায়ক হবেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি।

তিনি বলেছিলেন, আওয়ামী লীগের হতে হবে এমন না হলেও চলবে, তবে খেয়াল রাখতে হবে যেন জামায়াত-শিবিরের লোক এখানে ঢুকে না পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট

বিএনপিও থাকবে : সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬