ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ জেলা

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এর ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ জেলা। বালক বালিকাদের ২১ টি ইভেন্টে ৬ টি স্বর্ণ, ৩ টি রুপা এবং ৩ টি তামা লাভ করে কিশোরগঞ্জের খেলোয়াড়রা।

বালিকা বড় ইভেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন রাত্রি। এছাড়া বালক বড় ইভোন্টে ব্যাক্তিগত রানার্স আপ হয়েছেন মিরাজ এবং বালিকা ছোট ইভেন্টে ব্যাক্তিগত রানার্সআপ হয়েছেন সাদিয়া। খেলোয়াড়দের সাফল্যের দিনে আলো ছড়িয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস।

কর্মকর্তাদের শ্যূটিং ইভেন্টে স্বর্ণ জেতেন তিনি। সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক। ঢাকা বিভাগের ১৩ টি জেলার প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ জেলা

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮