ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

রাতে চলাচলে ডিএমপির সতর্ক বার্তা

ঢাকা মহানগরীতে রাতে চলাচলের জন্য বেশ কিছু সতর্কতামূলক বার্তা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

রোববার রাতে ডিএমপির অনলাইন নিউজ পোর্টালে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হচ্ছে-

১। রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথে থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ।

২। বাসষ্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটে গভীর রাতে এসে পৌছালে বাসায় ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন। গভীর রাতে ট্যাক্সি সিএনজি অটোরিক্সার পরিবর্তে বাস অধিকতর নিরাপদ। খুব বেশি তাড়া না থাকলে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

৩। রাতে অপরিচিত কোন জাগয়া খুঁজে বের করার ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকুন। স্থানীয় বাসিন্দারা আপনার আচরণে যেন আপনাকে সন্দেহ না করে।

৪। রাতে চলাচলের সময় দামী মোবাইল, বেশি পরিমান টাকা পয়সা, স্বর্ণালংকার কিংবা অন্য মূল্যবান সামগ্রী প্রয়োজন না হলে বহন করা থেকে বিরত থাকুন।

৫। নির্জন স্থানের পরিবর্তে ব্যস্ত সড়ক বা স্থান ব্যবহার করার চেষ্টা করুন।

৬। রাতে বাইরে যাওয়ার প্রয়োজন দেখা দিলে একা না গিয়ে কাউকে সাথে রাখার চেষ্টা করুন।

৭। রাতে চলাচলের সময় বাইরে বিক্রিত খাবার যতটা সম্ভব পরিহার করুন।

৮। চলার পথে কেউ সাহায্য চাইলে নিশ্চিত হতে চেষ্টা করুন সাহায্যপ্রার্থী কোনো প্রতারক দলের সদস্য কিনা। প্রয়োজনে পুলিশের সাহায্য নিন।

৯। থানার মোবাইল নম্বর সর্বদা নিজের মোবাইল ফোনে এবং মানিব্যাগে সংরক্ষণ করুন যেন প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

রাতে চলাচলে ডিএমপির সতর্ক বার্তা

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬