ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, আটক ২৩

বাঙালী কণ্ঠ নিউজঃ গাজীপুরের সালানা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ২৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার (০৮ মে) রাত ৮টার দিকে ভাঙচুরের এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ে অডিটরিয়াম, ভিসির অফিস কক্ষে জানালা ও দরজার কাঁচ এবং ৩টি গাড়ী ভাংচুর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরিফুর রহমান খান জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় চার মাসের ট্রাম সিস্টেমে চলছে। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতাকর্মী, কিছু শিক্ষার্থী ও বহিরাগত ছাত্রসহ ৩০ থেকে ৩৫ জন এ ট্রাম সিস্টেমকে বাতিল করে ছয় মাসের সেমিস্টার সিস্টেম চালুর দাবি করে। এ দাবিতে সকালে তারা বিক্ষোভও করেছে। বিক্ষোভের একপর্যায়ে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি বাঁধন, সহ-সভাপতি নওজিশ খান তারেক ও সাধারণ সম্পাদক মীর ওবায়দুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়।

তিনি জানান, এ সময় তারা ভাঙচুরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মারধোর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, বহিরাগত ও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভিসির কক্ষ, গাড়ি, জানালা ও দরজার কাঁচ ভাঙচুর করেছে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে কতজন আটক হয়েছে তা এখন বলা যাচ্ছে না।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এদের মধ্যে ছাত্রলীগের কতজন আছে তা বলা যাচ্ছে না। আটকরা থানা হাজতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, আটক ২৩

আপডেট টাইম : ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮