ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মুনীর চৌধুরী

আলোচিত সরকারি কর্মকর্তা মোহাম্মদ মুনীর চৌধুরীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার। রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। গত ৫ সেপ্টেম্বর সরকার তাকে দুদকের ডিজি পদে নিয়োগ দেয়।

সরকারের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকাকালে সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানে নেমে সাহসী ভূমিকার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন। এর আগে তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসনে দায়িত্ব পালনকালেও সাহসী ভূমিকা রাখেন।

এরপর একে একে তিনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট), সরকারি সমবায়ী প্রতিষ্ঠান মিল্কভিটার এমডি পদে দায়িত্ব পালন করেন।

যুগ্ম-সচিব পদমর্যাদার এ কর্মকর্তা সর্বশেষ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর সচিব এর দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মুনীর চৌধুরী

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬