ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফেরা ৩ দিন পিছিয়েছে

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা ৩ দিন পিছিয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ২৯ সেপ্টেম্বর তিনি দেশের পথে যাত্রা করবেন। আগামী ২৬ তারিখ সোমবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই ২৮ সেপ্টেম্বর ৬৯তম জন্মবার্ষিকী পালন করবেন প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টু্ঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ফেরা পেছানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনার তারিখও পিছিয়েছে বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রাথমিক সফর সূচি অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করার কথা তার। এরপর ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভার আগে কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে গত ১৪ অগাস্ট ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

প্রধানমন্ত্রীর ফেরা ৩ দিন পিছিয়েছে

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬