বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী তানজিলিয়া বিসেম্ববেয়েভা মারা গেছেন। রাশিয়ান বুক অফ রেকর্ডস অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স ছিল ১২৩ বছর। বুধবার দক্ষিণ রাশিয়ার আস্ত্রাখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম মিররের।রুশ পত্রিকা সূত্রে জানা যায়, ১৮৯৬ সালের ১৪ মার্চে জন্মগ্রহণ করেন তানজিলিয়া। ঊনবিংশ, বিংশ ও একবিংশ শতাব্দী চোখে দেখেছেন এই নারী। জীবনের শেষপর্যায়ে এসেও বয়সের ভারে নুইয়ে যাননি তিনি।তার পরিবারের দাবি, ১০০ বছর বয়স হওয়ার আগে খুব একটা মেডিকেল চেকআপ বা ওষুধপত্রের ধার ধারেননি তানজিলিয়া। অবাক করার মতো বিষয় হলো, ১২৩ বছর বয়সেও নিজের কাজ নিজেই করতেন এই নারী।তানজিলিয়া কিভাবে এই স্বাস্থ্য ও দীর্ঘায়ু পেলেন জানতে চাইলে তার পরিবারের সদস্যরা জানায়, তিনি এক মুহূর্ত স্থিরভাবে বসতেন না। তার এক নাতি জানান, দাদি সবসময় কোনও না কোনও কাজে ব্যস্ত থাকতেন।তিনি বলেন, দাদিকে কেউ একটানা শুয়ে বা বসে থাকতে দেখেনি কখনও। তার এই দীর্ঘায়ু পাওয়ার পেছনে জিনগত প্রভাবও কাজ করেছে। অবশ্য দাদি দৈনন্দিন জীবনে বেশকিছু নিয়ম মেনে চলতেন।তানজিলিয়ার এই নাতি জানান, তিনি নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতেন। খাবারের দিক থেকেও কিছুটা খুঁতখুঁতে ছিলেন তিনি। প্যাকেটের প্রক্রিয়াজাত খাবার খেতেন না। শুধু টাটকা ও বাড়িতে বানানো খাবারই খেতেন।তানজিলিয়ার কর্মজীবনও ছিল বেশ লম্বা। অবসরের বয়স পার হওয়ার পরও বেশকিছু বছর কাজ করেন তিনি। তার জন্য পান বিশেষ স্বীকৃতিও। ২০১৬ সালে ১২০ বছর বয়সে রাশিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তানজিলিয়ার।তবে এসব নিয়ে কোনোদিন ভাবেননি তানজিলিয়া। চার সন্তান, দশ নাতি-নাতনি, ১৩ জন প্রপৌত্র নিয়ে সুখে সংসার করেছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী নারী।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারীর মৃত্যু
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
- 367
Tag :
জনপ্রিয় সংবাদ



























