ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকে

০২ জুন- তাহলে শঙ্কাই সত্যি হলো। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হচ্ছে না আপাতত। এমন যে ঘটতে পারে সে কথা বিজ্ঞজনেরা আগেই বলেছিলেন। সন্দিহান ছিলেন সরকারের ঘুঁটিচালা কেরানি, ঠিকাদার আর সুবিধাভোগীদের কূটচাল নিয়ে। তাঁরা প্রজেক্ট আর ভাগাভাগি নিয়ে ব্যস্ত। ভুল পথে মহৎ উদ্দেশ্যও সফল হয় না। বিজ্ঞজনদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। প্রাথমিক শিক্ষার স্তর কত দূর পর্যন্ত হবে, সে তর্ক শেষ হয়নি। পাকিস্তান আমলে এটা চতুর্থ শ্রেণি পর্যন্ত ছিল। পঞ্চাশের দশকে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা হয়। তখন থেকেই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে তোলার সুপারিশ এসেছে। ১৯৫৯ সালের শরিফ কমিশন পরবর্তী ১৫ বছরে, অর্থাৎ সত্তর দশকের মাঝামাঝি নাগাদ পাকিস্তানে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার সুপারিশ করেছিল। ছাত্র গণ-আন্দোলনে শরিফ কমিশন বাতিল হয়ে যায়। ১৯৭০ সালের নূর খান কমিশন তো আলোর মুখই দেখেনি। ১৯৭৪ সালে কুদরত-এ-খুদা কমিশন ১৯৮৩ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টমে তোলার স্বপ্ন দেখিয়েছিল। ১৯৭৫ সালে সে স্বপ্নও হিমাগারে যায়। তারপর হরেক শিক্ষা কমিশন হয়েছে; কিন্তু সেসব কমিশনের সুপারিশ বিরোধিতার মুখে পড়ে, কিংবা ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে মৃত ঘোষিত হয়। সেদিক থেকে ২০১০ সালের কবীর চৌধুরী শিক্ষা কমিশনকে ভাগ্যবান বলতে হবে। এ কমিশন তেমন বিরোধিতার মুখে পড়েনি। আর এ সময়ের মধ্যে সরকারও বদলায়নি। সত্যি কথা বলতে কি, এই প্রথম কোনো শিক্ষা কমিশনের সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নে একই সরকার সাত বছর সময় পেল এবং হয়তো আরও বছরখানেক পাবে। এই সাত বছরে শিক্ষামন্ত্রীও আছেন একজনই। প্রাথমিক শিক্ষাস্তর ২০১৮ সাল নাগাদ অষ্টম শ্রেণি পর্যন্ত করার প্রতিশ্রুতি ছিল। সে হিসাবে হাতে এক বছর সময়ও নেই। কিন্তু সরকার অন্তত এ সত্যটা মেনে নিয়েছে যে এ রকম পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রস্তুতি নেই। কত বছরের প্রাথমিক শিক্ষা যথাযথ, তা নিয়ে পৃথিবীতে মতভেদ আছে। ভারতে তা অনেক আগে থেকেই আট বছর মেয়াদি। অস্ট্রেলিয়ায়ও আট বছর। কিন্তু চীনে ছয় বছর। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিসর, জাপানেও তা–ই। ওদিকে পাকিস্তানে এখনো আমাদের মতোই পঞ্চম শ্রেণি পর্যন্ত। আলজেরিয়া, ব্রাজিল, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেনে প্রাথমিক শিক্ষা স্তর নবম শ্রেণি পর্যন্ত। এশীয় পরিস্থিতি বিবেচনা করলে আমরা তেমন খারাপ অবস্থায় হয়তো নেই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে অষ্টম শ্রেণির পাঠ সমাপনীকে আমরা নিম্ন-মাধ্যমিক না বলে এখন থেকে প্রাথমিক বলতে চাই, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। শুধু সরকার একটা ঘোষণা দিলেই ল্যাঠা চুকে যায়। কেননা, আমাদের দেশে সত্যি সত্যি প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত শুধু কেতাব ছাড়া আর কোনো পার্থক্য কখনো চিহ্নিত করা হয়নি। বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বহু বিচিত্র ধরনের। কোথাও নার্সারি থেকে উচ্চমাধ্যমিক, কোথাও তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক, কোথাও ষষ্ঠ থেকে ব্যাচেলর আবার কোথাও উচ্চমাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত পড়ানো হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় (যার যার মতো) অনুমোদন দিয়ে নিজেদের সার্থক মনে করে। কাজেই কোথায় পড়ানো হয়, কে পড়ান, কী পড়ান—এসবই বাংলাদেশে অবান্তর প্রশ্ন। তবে একটা ব্যবস্থা বেশ জবরদস্ত। প্রথম থেকে পঞ্চম প্রাথমিক, ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত জুনিয়র, নবম-দশম মাধ্যমিক, একাদশ-দ্বাদশে উচ্চমাধ্যমিকের তকমা লাগানো আছে। দশম শ্রেণি পর্যন্ত তাবৎ বই রচনা, প্রকাশ ও বিনা মূল্যে বিতরণ করে জাতীয় শিক্ষাক্রম ও টেক্সট বুক বোর্ড (এনসিটিবি)। একাদশ-দ্বাদশের বই অনুমোদন দেয় এনসিটিবি। প্রাথমিকের পাঠদানের জন্য ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক (হালে তা স্নাতক)-সহ সি-ইন-এড, মাধ্যমিক শিক্ষকের ন্যূনতম যোগ্যতা স্নাতকসহ বিএড আর উচ্চমাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত অনার্সসহ মাস্টার্স ডিগ্রি (কোনো প্রশিক্ষণ আবশ্যকীয় শর্ত নয়)। কাজেই প্রাথমিক শিক্ষা চার বছর, পাঁচ বছর বা দশ মেয়াদি কি না, এ প্রশ্ন একেবারেই অবান্তর যতক্ষণ না আমরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার সংজ্ঞা নির্ণয় করতে পারি। সে চেষ্টা এ বঙ্গে কখনো হয়েছে বলে শুনিনি। তবে কিছু শিক্ষাবিদ প্রশ্নটা তুলেছিলেন; কিন্তু কেরানিশাসিত বাংলায় কেরানিরা যা বুঝেছেন, বলেছেন জাতির কাঁধে তা-ই চাপানো হয়েছে। স্বপ্ন তাঁরা যতই দেখান, শিক্ষায় হাড়কিপ্টেমিতে কেউ কারও চেয়ে কম যান না। এ খাতে বরাদ্দ কমাতে কমাতে ২০১৬-১৭ অর্থবছরে নামিয়ে আনা হয়েছে জিডিপির ১ দশমিক ৮ শতাংশে। এই বরাদ্দ নেপাল, ভুটানের চেয়েও কম। কাজেই যে বিপুল কর্মযজ্ঞ প্রয়োজন ছিল, তার কিছুই করা হয়নি। অথচ শুধু সদিচ্ছা থাকলেই, অপচয় আর ব্যাংক খাতের লুটপাট রোধ করতে পারলেই শিক্ষা খাতে জিডিপির ৭ শতাংশ বরাদ্দ দেওয়া সম্ভব। আমরা কাজের চেয়ে অকাজে ওস্তাদ। বিরোধিতাহীন এক শিক্ষানীতি পাস করাতে পেরে তাই সবজান্তারা আসল কাজে হাত না দিয়ে প্রাথমিক সমাপনী আর জুনিয়র পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। দেশব্যাপী প্রতিবাদ, মানববন্ধন, আদালতে মোকদ্দমা ঠুকেও তা থেকে শিশু-কিশোরদের মুক্তি জুটল না। দেশে কোচিং বাণিজ্যের বন্যা বইল। অবুঝ শিশুরা গিনিপিগ হয়ে মনোবৈকল্যের শিকার হচ্ছে, গোটা জাতি পঙ্গু হতে চলেছে। শিক্ষার স্তর শুধু গেজেট প্রকাশ করা নয়; বরং মেধা, বয়স, রুচি, সামর্থ্য, জাতীয় চাহিদা অনুযায়ী দক্ষতা ও মানবিকতার বিকাশ, নৈতিক ও নিষ্ঠার অনুশীলন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা। সেটা যদি তারা বুঝত, তাহলে আগে শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, বিশেষজ্ঞ, গবেষকের সমন্বয়ে তারা ঠিক করত জাতীয় লক্ষ্য ও চাহিদাগুলো। কিন্তু এ দেশে তাবৎ কমিটি/কমিশন পদাধিকারীদের ক্লাব। তাদের সঙ্গে যুক্ত হন দলীয় তকমাধারীরা। সেখানে ভিন্নমতের স্থান নেই। আর সেখানে চলে অবাধ লুটপাটের রাজত্ব। গত কয়েক বছরে শিক্ষার এই দুর্দশা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, টক শো হয়েছে প্রচুর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরকারের ঘনিষ্ঠজনেরা কারও কথা গায়ে মাখেননি। বহু ঢাকঢোল পেটানো জাতীয় শিক্ষানীতির বুনিয়াদ ধসে পড়েছে; শিক্ষার গোটা তাসের ঘর মাটিতে মিশে যেতে কতক্ষণ! লেখকঃ আমিরুল আলম খান, সাবেক চেয়ারম্যান, যশোর শিক্ষা বোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকে

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭