বাঙালী কণ্ঠ নিউজঃ পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় দু’জন টিনেজের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, তাদের ওপর ‘অজ্ঞাত তরল পদার্থ’ ছোড়া হয়েছে। এ জন্য মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭াটায় ওই এলাকার রোমান রোড বন্ধ করে দেয় পুলিশ। ক্রিস লেনন নামে একজন টুইটার ব্যবহারকারী এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় একজন টিনেজার খালি গায়ে। তার মুখে পানি ছিটাচ্ছেন। তার কাছে এগিয়ে যাচ্ছেন প্যারামেডিকের সদস্যরা। আরেকজন টিনেজকে দেখা গেছে ফুটপাতের ওপর বসে আছেন। তিনি দ্রুত চিকিৎসা চাইছেন। এ ঘটনায় কিছু ছবিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, কারো ব্যবহার করা একটি জ্যাকেট গলে যাচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, তারা এ ঘটনাকে সন্দেহজনক বস্তু দিয়ে হামলা হিসেবে দেখছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয় নি। আক্রান্ত ওই দু’টিনেজারকে হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন টেলিগ্রাফ।
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না
নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস
১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা
৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী
দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
পূর্ব লন্ডনে দু’তরুণের ওপর এসিড নিক্ষেপ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- 365
Tag :
জনপ্রিয় সংবাদ



























