ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

৩০ হাজার শ্রমিক নেবে ইতালি, কোটা নেই বাংলাদেশের

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিজনাল ও নন-সিজনাল ভিসায় ইতালিতে এসে কাজের সুযোগ পায় শ্রমিকরা। এ বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ৮শ ৫০ জন শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে বিভিন্ন দেশের শ্রমিকরা ইতালিতে কাজের সুযোগ পেলেও, বাংলাদেশিরা এ সুযোগ পাচ্ছে না। এ নিয়ে প্রায় সাত বছর ধরে সিজনাল ভিসায় ইতালিতে প্রবেশ করতে পারছে না বাংলাদেশি শ্রমিকরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল (মিনিসতেরো দেল ইনতেরনো) ওয়েবসাইটে একটি গেজেট প্রকাশ করে শ্রমিক আনার ব্যাপারে নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েকটি ধাপে এসব শ্রমিকরা ইতালি আসতে পারবে। তাদের কাজের ক্যাটাগরির মধ্যে রয়েছে-কৃষি, স্বনির্ভর, অধস্তন সিজনাল চাকরি এবং পর্যটন হোটেল ইত্যাদি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে আবেদনপত্র অনলাইনে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, বাংলাদেশি শ্রমিকরা ইতালি সরকারের নিয়মনীতি না মানার কারণে তাদেরকে ব্লাকলিস্টে রাখা হয়েছে। ফলে গত সাত বছর ধরে বাংলাদেশ থেকে ইতালিতে সিজনাল ভিসায় আসার সুযোগটা পাচ্ছে না বাংলাদেশিরা।

এদিকে কুটনৈতিকভাবে এর কোন সুরাহ করতে পারেনি ইতালিতে নিয়োজিত রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনসাল জেনারেল অফিস। ফলে প্রতি বছর ৩শ বাংলাদেশি শ্রমিকরা সিজনাল ভিসা থেকে বঞ্চিত হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, কূটনৈতিক আলোচনা দুর্বল বলেই গত সাত বছর ধরে সিজনাল ভিসায় কোন বাংলাদেশি ইতালিতে আসতে পারছে না। এ কারণে বাংলাদেশ সরকারের রেমিট্যান্স অনেক কমেছে। খুব শীঘ্রই এ সমস্যা সমাধানে সরকার শক্তিশালী ভূমিকা রাখবে বলে প্রবাসী বাংলাদেশিদের আশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

৩০ হাজার শ্রমিক নেবে ইতালি, কোটা নেই বাংলাদেশের

আপডেট টাইম : ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯