ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা পুলিশের বিরুদ্ধে গুজব-অপপ্রচার, আন্তঃদেশীয় চক্র জড়িত, শনাক্ত ১০-১৫ জন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি অহংকারমুক্ত পরিচ্ছন্ন জীবনই প্রকৃত সফলতা

জাপার কো-চেয়ারম‌্যান হচ্ছেন যারা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জাতীয় পার্টিতে কাউন্সিলে কো-চেয়ারম‌্যানদের নাম ঘোষণা করা হবে না। কাউন্সিলররা দাবি করে বসলে এক্ষেত্রে তাদের নাম ঘোষণা করা হতে পারে। নাহলে সম্মেলনের পর সুবিধাজনক সময়ে কো-চেয়ারম‌্যানদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলের চেয়ারম‌্যান জিএম কাদের।

তবে দলে কো-চেয়ারম‌্যান পদের সংখ‌্যা বাড়ছে। আগে ছিল দুজন। এখন সেটা এখন ছয়। কো-চেয়ারম‌্যানের সংখ‌্যা বাড়িয়ে দলের গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়েছে। কাউন্সিলে এটি অনুমোদন করিয়ে নেয়া হবে।

জাতীয় পার্টির নতুন কমিটিতে কো-চেয়ারম‌্যান হচ্ছেন দলের জ্যেষ্ঠনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাবেক মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস‌্য কাজী ফিরোজ রশীদ, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস‌্য ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির নাম চূড়ান্ত আছে। এদের মধ্যে আবার যে কেউ আবার বাদ পড়তে পারেন।

এক্ষেত্রে দলের প্রেসিডিয়াম সদস‌্য মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, কিংবা এরশাদের বড় ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে দেখা যেতে পারে।

২০১৬ সালে সর্বশেষ দলের কাউন্সিলে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই জিএম কাদেরকে সম্মানিত করতে দলের কো-চেয়ারম‌্যান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস

জাপার কো-চেয়ারম‌্যান হচ্ছেন যারা

আপডেট টাইম : ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯